বলিভিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২২

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার পুলিশ জানিয়েছে, সেখানে একটি মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। তারা বলছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ জন।

বলিভিয়ার রাজধানী লাপাজ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে চাল্লাপাটা শহরের অভিমুখে মহাসড়কে শনিবার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

সেন্ট্রাল ওরুরো অঞ্চলের পুলিশের কমান্ডার কর্নেল ফ্রেডি বেটানকার বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)-কে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে চাল্লাপাটার মেয়র মার্টিন ফেলিসিয়ানো এপিকে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গতির কারণে এই ‍দুর্ঘটনা ঘটেছে। এছাড়া একটি বাসের চালক সম্ভবত উল্টো গাড়ি চালাচ্ছিলেন।

বিশ্বের অন্যতম উঁচু দেশ বলিভিয়ায় প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। সরু মহাসড়ক, আর পাবর্ত্য এলাকা এবং মাঝে মাঝে বাতাসের কারণেও দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে ডিসেম্বরে এমনই এক বাস দুর্ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছিলেন।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে