সালাহর গোলে জয়ে ফিরল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লীগে জয় পেয়েছে লিভারপুল। মোহাম্মদ সালাহর পেনাল্টি থেকে করা গোলে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় লিভারপুল। শনিবার রাতে ব্রাইটনের ঘরের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। যদিও ম্যাচে ৭১ শতাংশ বল দখলে রেখে ম্যাচে এগিয়ে ছিলেন ক্লপের শিষ্যরা। ম্যাচের ৫০তম মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। ব্রাইটন ডিফেন্ডার পাসকল গ্রব ডিবক্সের ভিতরে পেছন থেকে ফেলে দেন সালাহকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন লিভারপুলের এই মিশরীয় স্ট্রাইকার।এই জয়ের ফলে ২২ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট সংগ্রহ করে তালিকার শীর্ষে লিভারপুল। এক ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি। ২৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৩তম অবস্থানে আছে ব্রাইটন ।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার