পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় পানিভর্তি বালতিতে পড়ে মশিউর রহমান (১৪ মাস) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পড়ে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দুপুর ২টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত শিশুর বাবা মতিউর রহমান জানান, তারা সারুলিয়ার টেংরা এলাকার একটি বাড়ির তিনতলায় ভাড়া থাকেন। তার দু’সন্তানের মধ্যে মশিউর হচ্ছে ছোট। সকালে তার স্ত্রী শান্তা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে মশিউর হামাগুড়ি দিতে দিতে বাথরুমে চলে যায়।

একপর্যায়ে বালতি ভরা পানিতে তার মাথা নিচে ও পা উপরের দিকে থাকে। তার মা রুমে খুঁজে না পেয়ে বাথরুমে গিয়ে এই দৃশ্য দেখতে পান। এসময় তার চিৎকার শুনে সবাই ছুটে আসে। প্রথমে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।