বদলে যাওয়া শিমু

১৯৯৯ সালে ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় জনপ্রিয় টিভি অভিনেত্রী সুমাইয়া শিমুর। সাবলীল অভিনয়গুণে প্রথম নাটকের মাধ্যমেই টিভি দর্শকের কাছে পরিচিতি পান তিনি। এই নাটকের পর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একক নাটকের বাইরে ধারাবাহিক নাটকেও এই অভিনেত্রী নির্মাতাদের আস্থা তৈরি করেন। ২০১০ সালে জুয়েল মাহমুদের ‘ললিতা’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন এই অভিনেত্রী। গত ১৪ই ডিসেম্বর এসএ টিভিতে তার অভিনীত ‘জাদুর শহরে নতুন ভোর’ শিরোনামের
একটি নাটক প্রচার হয়। এতে কেন্দ্রীয় চরিত্রে তিনি অভিনয় করেছেন। বিশেষ দিবসের এই নাটকটির জন্যও বেশ সাড়া পেয়েছেন বলে জানান শিমু।জন্যও বেশ সাড়া পেয়েছেন বলে জানান শিমু।
তিনি বলেন, বিষয়ভিত্তিক এ নাটকটির জন্য দর্শক আমাকে দারুণ উৎসাহিত করেছেন। সাধারণ নাটকের পাশাপাশি বিশেষ দিবসের নাটকগুলোয় বিভিন্ন ধরনের নিরীক্ষামূলক চরিত্রে এখন অভিনয় করছি। একজন অভিনেত্রী হিসেবে আমি মনে করি, এমন কিছু কাজ করা প্রয়োজন যেগুলো আমাকে দর্শকের কাছে আজীবন রাখবে। তবে এই সময়ে শিমুকে আগের মতো নিয়মিত অভিনয়ে দেখা যায় না। প্রায় দু’বছর পর গেল বছরের শেষের দিকে একটি ধারাবাহিকে অভিনয় করেছেন। বিশেষ দিবসের বাইরে খণ্ড নাটকেও নিয়মিত অভিনয় করছেন না। এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন ব্যস্ততার জন্য কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি। কিন্তু অভিনয় থেকে দূরে নেই। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও এখন একটু বদলে ফেলেছি। প্রতিনিয়ত নতুন কাজের প্রস্তাব পাচ্ছি। সব কাজে এখন আর আগ্রহ পাই না। একান্ত ভালো নাটকগুলোতেই অভিনয় করবো। বিদায় বছরে টিভি নাটক নিয়ে নানা রকম মন্তব্য শোনা যায়। দর্শক টিভি থেকে সরে এসে ইউটিউবে নাটক বেশি দেখছে এখন। এই সময়ের টিভি নাটকে নিয়ে শিমুর মন্তব্য কি? তার ভাষ্য, পরিবর্তন সব সময় হয়ে আসছে। আগে আমাদের একটি মাত্র চ্যানেল ছিল। এখন অনেক চ্যানেল হয়েছে এটিও একটি পরিবর্তন। দর্শক ইউটিউবে নাটক দেখছে এটি প্রযুক্তির নতুন মাধ্যম। এটি সত্যি, টিভিতে নাটক দেখার আনন্দ অন্য রকম। তাই চ্যানেল কর্তৃপক্ষদের এনিয়ে নতুন পরিকল্পনা করতে হবে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার