ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রার্থী কারাগারে

ঝিনাইদহ-৪ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে দু’টি মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আজ দুপুরে হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করলে অতিরিক্ত ৪র্থ মহানগর দায়রা জজ মাকসুদা পারভীন ও সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোঃ মুজিবুর রহমান এ আদেশ প্রদান করেন।

সাইফুল ইসলাম ফিরোজ বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তার আইনজীবী এড. উজ্জ্বল হোসেন ও এড. বাদল ব্যাপারী জানান, রমনা মডেল থানার দু’টি মামলায় হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করেন সাইফুল। আদালত জামিন না মঞ্জুর করে সাইফুল ইসলাম ফিরোজ কে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আইনজীবীদের অভিযোগ এই মামলায় তিনি এজাহারভুক্ত আসামী নন। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য পরে তাকে আসামি করা হয়।

উল্লেখ্য ২০১৪ সালে ঢাকার পরীবাগে অজ্ঞাত দু’জন মোটরসাইকেল আরোহী একটি গাড়িতে অগ্নিসংযোগ করে।

এতে দু’জন আহত হয়। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তারা। মামলার এজাহারে নাম না থাকলেও পরে চার্জশিটে সাইফুল ইসলাম ফিরোজ কে আসামি করা হয়।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার