গাইবান্ধায় জাতীয় যুব দিবস পালিত

 

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ ‘জেগেছে যুব গড়বে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একইস্থানে এসে শেষ হয়।
সেখানে যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধা উপ-পরিচালক মো. তোফায়েল আহমেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাহাত জাওহারী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, সাংবাদিক সরকার মো. শহিদুজ্জামান ও আবেদুর রহমান স্বপন প্রমুখ। শেষে পাঁচজন প্রশিক্ষিত যুবকের মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক এবং ১০ জন প্রশিক্ষিত যুবককে সনদপত্র প্রদান করা হয়।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।