‘রঙিন পাতায় বিপাশা-রাহাত’

স্বদেশ নিউজ২৪: তারকা ও সাংবাদিকদের নিয়ে এনটিভির সাপ্তাহিক আয়োজন ‘রঙিন পাতায়’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন সাংবাদিক রাহাত সাইফুল, অভিনেত্রী বিপাশা কবির। অনুষ্ঠানটির উপস্থাপনায় শ্রাবণ্য। এনটিভির বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’র ৬২তম পর্ব আগামী রোববার রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে। ‘রঙিন পাতা’ সম্পর্কে সাংবাদিক রাহাত সাইফুল বলেন, ‘বিপাশার সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার সবসময় ভালো। আশা করছি, দর্শক আমাদের আড্ডা পছন্দ করবেন। এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। রঙিন পাতা সম্পর্কে বিপাশা কবির বলেন, প্রতিবারের ন্যায় এবার অনুষ্ঠানটি ভিন্নভাবে নির্মিত করা হয়েছে। আমি এর বেশকিছু পর্ব দেখেছি। আমার ভালো লেগেছে। এবার অতিথি হয়ে দারুণ অনুভূতি হচ্ছে। কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় ‘রঙিন পাতা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তৌহিদা শ্রাবণ্য। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর। কাজী মোহাম্মদ মোস্তফা জানান, দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরা খবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সব খবর প্রকাশিত হয় এসব পাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক আগ্রহ। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠান সাজানো।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।