৩৪ নং ওয়ার্ড যুবলীগের সমাবেশে বিএনপি নিষিদ্ধের দাবি করেন গাজী সারোয়ার হোসেন বাবু

স্বদেশ নিউজ২৪: বিএনপি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে রাজনীতি থেকে নিষিদ্ধের দাবিতে  ৩১শে অক্টোবর ২০১৮ রোজ বুধবার  ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সমাপনী দিনের কর্মসূচি বংশাল থানার অন্তর্গত ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সমাবেশ মিছিল ও লিফলেট বিলি সহ গণসংযোগ অনুষ্ঠিত হয়। বিকাল ৪ঃ০০ ঘটিকার সময় বংশাল মরহুম মোহাম্মদ হানিফ কমিউনিটি সেন্টারে ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, মীর মাহাবুব রনির সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক হাজী ইসমাইল হোসেন, দক্ষিণ যুবলীগের সহ সভাপতি আলী আকবর বাবুল, মাহবুবুর রহমান পলাশ সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মাকসুদুর রহমান অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফ উজ জামান, উপ মুক্তিযুদ্ধ সম্পাদক রিয়াজ আহমেদ ফালান, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান তপু, এম আর মিঠু। সভা পরিচালনা করেন ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক, আহাদ বাপ্পি। প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আমাদের পবিত্র সংবিধানের ৩৮ এর গ ধারায় স্পষ্ট ভাবে উল্লেখ্য আছে, কোন দল কিংবা সংগঠন যদি কোন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকে তাহলে তাদের কার্যক্রম সরকার দেশ ও দেশের মানুষের কল্যাণে নিষিদ্ধ করবে। ২১ আগস্টের মামলার রায় ও বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকান্ডে বিএনপি জড়িত ছিল। সুতারাং সারা বাংলার যুবসমাজের দাবী বিএনপি সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদের নিবন্ধন বাতিল ও সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী’র ঘোষিত ১০ দিনের কর্মসূচি পালন এবং ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বিপ্লবী সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এর দিকনির্দেশনায় আজ বংশাল থানার বিভিন্ন সড়কে মিছিল,সমাবেশ ও লিফলেট বিলি করা হয়।

আরো দেখুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে