প্রথম ছবিতেই চুম্বন সাইফ কন্যার

বলিউডের নবাব সাইফ কন্যা সারা আলি খানের অভিষেক হতে চলেছে বড় পর্দায়। ক্যামেরার সামনে তার উপস্থিতি কেমন হবে তা নিয়ে দর্শকদের মাঝে কৌতুহলের অন্ত নেই।
সেই কৌতূহলকে খানিক উশকে দিতে সারা অভিনীত প্রথম মুভি ‘কেদারনাথ’-এর টিজার প্রচারিত হলো ইউটিউবে। সেখানে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে তাকে দেখা যাবে। তবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তাদের চুম্বন দৃশ্য। কারণ, সুশান্তের জন্য এটা নতুন না হলেও, সাইফের মেয়ে সারার এটা প্রথম চুম্বন দৃশ্য। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা।
টিজারের প্রচারের অনেক আগেই নিজের ইনস্টাগ্রামে ছবিটির প্রথম পোস্টার উন্মোচন করেন সারা।
ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘কোনও ট্র্যাজেডি নয়। কোনও প্রাকৃতিক ক্ষোভ নয়।কোনও ঐশ্বরিক ক্ষমতাই ভালোবাসার শক্তিকে পরাজিত করতে পারবে না! দেখুন কেদারনাথের অফিসিয়াল পোস্টার।’
অভিষেক কাপুরের পরিচালনায় বলিউডের বড় পর্দায় অভিষেক হচ্ছে সারার। সুশান্ত এর আগে তার পরিচালনায় ২০১৩ সালে ‘কাই পো চে’ ছবিতে অভিনয় করেন।
আগামী ৭ই ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।