ভারতে সন্ত্রাসী হামলায় সাংবাদিক-পুলিশ নিহত

ভারতে সন্ত্রাসীদের আক্রমণে দেশটির জাতীয় টেলিভিশন চ্যানেল দূরদর্শনের একজন ক্যামেরাম্যান ও দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ছত্রিশগড়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ হামলায় মাওবাদী বিদ্রোহীদের অভিযুক্ত করা হচ্ছে।
হামলা সম্পর্কে সংবাদ সংস্থা এএনআই-কে পুলিশের সহকারী মহাপরিদর্শক সুন্দর রাজ জানান, আজ আমাদের টহল দল নকশালবাদীদের আক্রমণের শিকার হয়। এতে আরও দুজন পুলিশ সদস্য আহত হন বলে নিশ্চিত করেন তিনি।
এর আগে দেশটির সেন্ট্রাল পার্লামেন্টারি ফোর্সের একটি গাড়ি মাওবাদীদের আক্রমণের শিকার হয়। এতে ৪ জন মারা যান। ওই ঘটনার একদিন পরই সাংবাদিক ও পুলিশ নিহত হলো।
আগামী মাসে ছত্রিশগড়ে নির্বাচন হওয়ার কথা রয়েছে। আর নির্বাচন প্রস্তুতির সর্বশেষ অবস্থা গণমাধ্যমে তুলে ধরতেই সেখানে যান দূরদর্শনের ওই ক্যামেরাম্যান। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে যাচ্ছিলেন। ওই সময় তাদের ওপর হামলা চালানো হয়।
ছত্রিশগড় ভারতের খনিজ সমৃদ্ধ একটি অঞ্চল। গত প্রায় তিন দশক ধরে এখানে সশস্ত্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। সরকার এখানে খনিজ উত্তোলন করতে চাইলেও মাওবাদীরা এর বিরোধিতা করে আসছে।
বামপন্থী এই গেরিলা সংগঠনটির দাবি, সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের অধিকার নিশ্চিতে সংগ্রাম করে যাচ্ছেন তারা।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।