ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট চরম-ডানপন্থি জেইর বলসোনারো

ব্রাজিলের ট্রাম্প খ্যাত চরম-ডানপন্থি জেইর বলসোনারো দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রোববারের নির্বাচনের পর ৯৪ শতাংশ ভোট গণনা শেষে দেশটির সুপ্রিম ইলেকটোরাল ট্রাইব্যুনাল তাকে বিজয়ী ঘোষণা করে। খবর সিএনএনের।

ব্রাজিলের ইতিহাসে অন্যতম সহিংস রাজনৈতিক প্রচারণার ও মেরুকরণের এই নির্বাচনে সাও পাওলোর সাবেক মেয়র বামপন্থি ফার্নান্দো হাডাডকে পরাজিত করেছেন।

ইলেকটোরাল ট্রাইব্যুনালের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ৫৫.৫৪ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী হাডাড ৪৪.৪৬ শতাংশ ভোট পেয়েছেন।

চলতি মাসের প্রথম সপ্তাহে প্রথম দফার ভোটাভুটিতে ১৩ জন প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে জয়ী হয়েছিল বলসোনারো। ওই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠনের জন্য প্রায়োজনীয় ৫০ শতাংশ ভোটের কম ছিল। তাই রোববার ওয়ার্কার্স পার্টির নেতা হাডাডের সঙ্গে দ্বিতীয় দফার ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

জয়ী হওয়ার পর দেয়া ভাষণে বলসোনারো নিজেকে ‘স্বাধীনতার একজন রক্ষক’ বর্ণনা করেছেন। তিনি বলেন, নিজেদের দায়িত্ব পালন ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিকদের অধিকার রক্ষায় আমার সরকার কাজ করবে। আইন সবার জন্য, এভাবেই কাজ করবে আমাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক সরকার।

৬৩ বছর বয়সী বলসোনারোকে গত মাসে এক নির্বাচনী সমাবেশের সময় পেটে ছুরিকাঘাত করা হয়। ওই ঘটনার পর কয়েক সপ্তাহ হাসপাতালে ছিলেন বলসোনারো। কিন্তু এরপরই যেন তিনি ব্রাজিলের ভোটারদের মন জিতে নেন।

মূলত দীর্ঘ আর্থিক মন্দা, নিরাপত্তাহীনতা বৃদ্ধি এবং ব্যাপক দুর্নীতির কারণে ভোটাররা দুর্নীতির দায়ের জেলে থাকা লুলা ডা সিলভার পরিবর্তে নির্বাচনে দাঁড়ানো তারই দলের প্রার্থী হাডাডকে প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, বিভিন্ন সময় বর্ণবাদী, সমকামীবিরোধী ও নারীবিদ্বেষী মন্তব্য করে সমালোচিত হয়েছেন বলসোনারো। আর বিতর্কিত বিভিন্ন বক্তব্যের কারণে তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগেজ দুতের্তের সঙ্গে তুলনা করা হয়।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।