চিটাগং ভাইকিংসের আইকন মুশফিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে চিটাগং ভাইকিংসের আইকন খেলোয়াড় হিসেবে খেলবেন মুশফিকুর রহিম। বিপিএল ড্রাফট টেবিলে ওঠার আগে জানানো হয়েছিল আইকন হলেও প্লেয়ার্স ড্রাফটে উঠবে মুশফিকের নাম। তবে প্লেয়ার্স ড্রাফট শুরুর আগেই দেশের সেরা এই উইকেটরক্ষকের দল নিশ্চিত হয়ে যায়।অন্য সব আইকন খেলোয়াড়দের দল আগেই নিশ্চিত হয়ে গেলেও বাকি ছিলেন শুধু মুশফিক। জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগটির গেল আসরে রাজশাহী কিংসের আইকন খেলোয়াড় ছিলেন ৩১ বছর বয়সী এই তারকা। তবে এবার মুশফিককে ছেড়ে দিয়েছে রাজশাহী। সাতটি দলের অংশগ্রহণে আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের এই জাকজমক টুর্নামেন্টটি। সাত দলের জন্য মোট সাতজন খেলোয়াড়কে আইকন করা হয়েছে।রংপুর রাইডার্সের আইকন হিসেবে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, ঢাকা ডায়নামাইটসের সাকিব আল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়ানসের আইকন তামিম ইকবাল, খুলনা টাইটানসের মাহমুদুল্লাহ রিয়াদ, রাজশাহী কিংসের মুস্তাফিজুর রহমান এবং সিলেট সিক্সার্সের আইকন লিটন দাস।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার