বিপিএলে দল পেলেন আশরাফুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর বসছে আগামী বছরের জানুয়ারিতে। আজ রোববার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট চলছে। রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ড্রাফট সিস্টেমে পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটার দলে টানার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। চার জন করে ক্রিকেটার আগের মৌসুম থেকেই ধরে রেখেছে বিপিএলের দলগুলো। এ ছাড়া এই চার জনের বাইরে থেকে আরও দুজন করে বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে রেখেছেন তারা।এবারের আসরের চিটাগং ভাইকিংসের আইকন খেলোয়াড় হিসেবে খেলবেন মুশফিকুর রহিম। আর এই দলেই ডাক পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। দীর্ঘ পাঁচ বছর পর বিপিএলে ফিরছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। টি-টোয়েন্টির এই টুর্নামেন্টে বাজিকরদের চক্রান্তের চক্রে নিজেকে জড়িয়ে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন তিনি। চলতি বছরের আগস্টে ফের ২২ গজে ফেরেন ডান-হাতি এই ব্যাটসম্যান।বিপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এ-প্লাস থেকে এফ ক্যাটাগরি পর্যন্ত প্রায় ১৮৬ জন দেশি খেলোয়াড়ার ও ৩৭৫ জন বিদেশি ক্রিকেটারকে ড্রাফটে তোলা হবে।  বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি নাম এসেছে ইংল্যান্ড থেকে। ইংলিশদের পর আগ্রহীদের তালিকায় রয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত ১০ জন দেশি খেলোয়াড় নিতে হবে। চাইলে সর্বোচ্চ ১২ জন নিতে পারেন তারা। তবে বিদেশি খেলোয়াড় ৯ জনের বেশি নিতে পারবেন না। সাতটি দলের অংশগ্রহণে আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের এই জাকজমক টুর্নামেন্টটি। সাত দলের জন্য মোট সাতজন খেলোয়াড়কে আইকন করা হয়েছে।রংপুর রাইডার্সের আইকন হিসেবে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, ঢাকা ডায়নামাইটসের সাকিব আল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়ানসের আইকন তামিম ইকবাল, খুলনা টাইটানসের মাহমুদুল্লাহ রিয়াদ, রাজশাহী কিংসের মুস্তাফিজুর রহমান এবং সিলেট সিক্সার্সের আইকন লিটন দাস।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার