শ্রমিকরা আইন না বুঝেই ধর্মঘট করছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘যারা অবরোধ করছে, তাদের আইন সম্পর্কে ধারণা নেই। শ্রমিকরা আইন না বুঝেই ধর্মঘট করছে।’রোববার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালে নতুন যোগ দেওয়া বিচারকদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘সড়ক পরিবহন আইন-২০১৮’এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে তিনি এ সব কথা বলেন।মন্ত্রী আরও বলেন, কঠোর কোনও শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন তৈরি করা হয়নি। তারপরও শ্রমিকরা না বুঝে এই অবরোধ করছে। আমি তাদের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানাই।বিভিন্ন জেলায় মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে জেলায় মামলা হয় সেই জেলায় বিচারকের মামলার শুনানির অধিকার আছে। সেক্ষেত্রে আইনের কোনও ব্যত্যয় ঘটেনি। প্রয়োজনে মামলাটি ঢাকায় ট্রান্সফার করা যেতে পারে।প্রসঙ্গত, শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সারাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রোববার সকাল থেকে শুরু হয়েছে এ ধর্মঘট।

আরো দেখুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে