খালেদা জিয়া খালাস পাবেন: রিজভী

দেশে নূনতম আইনের শাসন থাকলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া বেকসুর খালাস পাবেন। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দুর্নীতির কাল্পনিক যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ অবাস্তব। এখানে কোনও দুর্নীতি হয়নি। খালেদা জিয়া ও তারেক রহমানকে উদ্দেশ্যমূলকভাবে এতে জড়ানো হয়েছে।খালেদা জিয়ার মুক্তি দাবি করে রুহুল কবির রিজভী বলেন, মিথ্যা মামলায় খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। তাঁকে সঠিক চিকিৎসাও দেওয়া হচ্ছে না। সরকারকে বলতো অতিসত্বর খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন।তিনি বলেন, ২০০৬ সালে ২৮ অাগষ্ট লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার হবে, অার বেশি দিন বাকী নেই। নৌকার পক্ষে ডিজিটাল ভোট জালিয়াতির জন্য আরপিও সংশোধনের মাধ্যমে ব্যপকভাবে ইভিএম ব্যবহারের তোরজোর শুরু করেছে সরকার। দেশের গনতন্ত্রকামী মানুষ সরকারের অশুভ ইচ্ছা বাস্তবায়ন হতে দেবেনা না বলেও হুশিয়ারী দেন তিনি। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর ইচ্ছা পুরণে নিরন্তন কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, সীমিত অাকারে নয়, ইভিএম কেনার আয়োজন দেখে মনে হচ্ছে ব্যাপক ভাবে সেটি ব্যবহার হবে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার