লেস্টারকে সহজেই হারালো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লীগে টানা সপ্তম জয় তুলে নিয়েছে আর্সেনাল। মেসুত ওজিল ও পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের নৈপুণ্যে লেস্টার সিটিকে সহজেই হারিয়েছে কোচ উনাই এমেরির দল। এমিরেটস স্টেডিয়ামে সোমবার ম্যাচটি ৩-১ গোলে জেতে আর্সেনাল। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফেরান ওজিল। পরে তিনি অবামেয়াংয়ের দুটি গোলেই অবদান রাখেন। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের এটা টানা দশম জয়। এর আগে সর্বশেষ ২০০৭ সালে টানা ১০ ম্যাচ জিতেছিল দলটি। ম্যাচের ৩১তম মিনিটে কিছুটা দুর্ভাগ্যজনকভাবে গোল খেয়ে বসে আর্সেনাল।বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা লেস্টারের ইংলিশ ফুটবলার বেন কিলওয়েলের শট স্প্যানিয়ার্ড ডিফেন্ডার এক্তর বেইয়েরিনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। বিরতির আগে ওজিলের দারুণ নৈপুণ্যে সমতায় ফেরে স্বাগতিকরা। মাঝমাঠ থেকে বল পায়ে অনেকখানি ছুটে ডান দিকে বেইয়েরিনকে পাস দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন জার্মান মিডফিল্ডার। ফিরতি বল পেয়ে তার কোনাকুনি শট পোস্টে লেগে জাল খুঁজে নেয়। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে নাইজেরিয়ার মিডফিল্ডার উইলফ্রেডের হেড ক্রসবারের লাগলে বেঁচে যায় আর্সেনাল। কিছুক্ষণ পর তিন মিনিটের ব্যবধানে অবামেয়াংয়ের জোড়া গোলে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে দলটি। দুটি গোলেই অবদান রাখেন ওজিল। ৬৩তম মিনিটে এই জার্মান মিডফিল্ডারের পাস ধরে ছোট ডি-বক্সে বাড়ান বেইয়েরিন। ফাঁকায় বল পেয়ে নিখুঁত শটে গোলরক্ষককে করেন দুই মিনিট আগে বদলি নামা অবামেয়াং। ৬৬তম মিনিটে দারুণ গোছানো এক আক্রমণে ডি-বক্সে বল পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ছোট করে বাড়ান ওজিল। পরে অনায়াসে ব্যবধান বাড়ান গ্যাবনের স্ট্রাইকার। নয় ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে আর্সেনাল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। চেলসি ও টটেনহ্যাম হটস্পারের পয়েন্টও আর্সেনালের সমান ২১। গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে আছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। টটেনহ্যামের অবস্থান পঞ্চম। ১৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার