ময়মনসিংহে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

সাংবাদিক মাসুদা ভাট্টিকে টকশোতে ‘চরিত্রহীন’ নারী বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ময়মনসিংহ ১নং আমলী আদালতে মামলা দায়ের করেছেন ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বাদী মনিরা সুলতানা মনি। আজ মঙ্গলবার সকালে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ধারা ২৯(১) মামলাটি গ্রহণ করেন ময়মনসিংহ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রোজিনা খানম। বিচারক বিকালে আদেশ দেবেন বলে বাদী পক্ষের আইনজীবি অ্যাড. পীযুষ কান্তি সরকার জানান।
বাদী পক্ষে মামলা পরিচারনা করেন অ্যাড. পীযুষ কান্তি সরকার, অ্যাড. রাশেদা তাহমিনা প্রীতি, অ্যাড. আবুল কালাম মুসা ও অ্যাড. শফিকুল ইসলাম।
মামলার আরজীতে বাদী বলেছেন, গত ১৬ই অক্টোবর রাতে ৭১ টিভিতে টক শোর সময় সাংবাদিক মাসুদা ভাট্টি আসামী ব্যারিস্টার মইনুল হোসেনকে জামাতের প্রতিনিধি বলায় ব্যারিস্টার মঈনুল সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন নারী বলে আখ্যায়িত করেন। ফলে তিনি সকল নারী জাতিকে অপমানিত করা হয়েছে বলে তিনি মনে করেন। মিডিয়াতে অশ্লীল  ও মানহানিকর বক্তব্য দিয়ে অপরাধ সংঘটিত করায় তিনি এই মামলাটি করেছেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার