সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন অর্থমন্ত্রীর বৈঠক

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগের মধ্যেই তার সঙ্গে রিয়াদে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মুচিন। সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবারের ওই বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী ও যুবরাজ ‘সৌদি-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বের ওপর জোরারোপ’ করেছেন। খবর বিবিসির।

রুদ্ধদ্বার এই বৈঠকের ব্যাপারে যুক্তরাষ্ট্র এখনও কোনও মন্তব্য করেনি। চলতি সপ্তাহে সৌদি আরবে একটি বিনিয়োগ সম্মেলন থেকে মুচিনসহ বিশ্বের অন্যান্য পশ্চিমা রাজনীতিক ও ব্যবসায়ীরা সরে আসা সত্ত্বেও মার্কিন অর্থমন্ত্রী যুবরাজের সঙ্গে এ ধরনের বৈঠকে মিলিত হলেন।

এদিকে সৌদির বিষয়ে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেবে সেটির ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে তিনি সাংবাদিকদের বলেন, যা শুনেছি তা নিয়ে আমি সন্তুষ্ট নই।

সৌদি আরবের সঙ্গে কয়েকশ কোটি ডলারের অস্ত্রচুক্তির দিকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের দেশে যে বিনিয়োগ করা হয়েছে, তা হারাতে চাই না। তবে যা ঘটেছে আমরা সেটির শেষটা দেখে ছাড়বো।

গেল ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগির হত্যাকাণ্ডের সঙ্গে যুবরাজ মোহাম্মদের সংশ্লিষ্টতার খবর বেরিয়েছে। কেননা খাশোগিকে হত্যার সঙ্গে যুবরাজের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।

অন্যদিকে শুরু থেকে খাশোগিকে হত্যার বিষয়টি অস্বীকার করলেও শুক্রবার এমন অভিযোগ মেনে নেয় রিয়াদ। তবে খাশোগিকে কীভাবে হত্যা করা হয়েছে তা ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে সৌদি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার