১১ বছর পর মহাতারকাহীন এল ক্লাসিকো

শেষ কবে এমন একটি এল ক্লাসিকো হয়েছে যেখানে লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো কেউই ছিলেন না তা খুঁজতে ইতিহাস বইয়ের সাহায্য নিতে হয়েছে। সেই ক্লাসিকোতে যারা অংশ নিয়েছিলেন, তাদের নামগুলো দেখলেই আন্দাজ করা যায়, ঠিক কতদিন আগের ঘটনা সেটি। বার্সেলোনার হয়ে খেলেছিলেন ভিক্টর ভালদেজ, আবিদাল, মার্কেজ, পুয়োল, মিলিতো, ডেকো, জাভি, ইনিয়েস্তা, ইয়াইয়া তরে, রোনালদিনহো ও স্যামুয়েল এতোর মতো নামগুলো। আর রিয়াল মাদ্রিদের হয়ে মঠে নেমেছিলেন ইকার ক্যাসিয়াস, হেইঞ্জে, কানাভারো, সার্জিও রামোস, পেপে, দিয়ারা, স্নেইডার, ব্যাপতিস্তা, রুড ফন নিস্টেল রয়, রাউল গঞ্জালেস ও রোবিনহোরা।
শেষবার এমন দেখা গিয়েছিল আজ থেকে ১১ বছর আগে। অর্থাৎ ২০০৭ সালে। তখনও সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখেননি রোনালদো। আর পায়ের পেশি ছিঁড়ে যাওয়ায় ওই ম্যাচে খেলতে পারেননি মেসি।
ওই ম্যাচে ব্যাপতিস্তার একমাত্র গোলে রিয়ালের কাছে হারতে হয়েছিল বার্সাকে। লা লিগা জিতেছিল রিয়াল, দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের থেকে ৮ পয়েন্টে এগিয়ে। আর বার্সা ছিল তৃতীয় স্থানে রিয়ালের থেকে ১৮ পয়েন্ট পেছনে।
২০০৪ সালে বার্সেলোনা সিনিয়র দলের হয়ে অভিষেক ঘটেছিল মেসির। তারপর থেকে কিন্তু বার্সার ক্লাসিকো ভাগ্য ওঠা নামা করেছে মেসির খেলা না খেলার উপরে। মাত্র দুটি ক্লাসিকো মেসি খেলেননি তার একটিতেও তো হার হয়েছিল আগেই বলা হয়েছে। ২০০৬ সালের এক মেসিবিহীন আরেক ক্লাসিকোতে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল কাতালানরা।
মজার বিষয় হচ্ছে, রিয়াল-বার্সার মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে গোল করার ক্ষেত্রে মেসির ধারেকাছেও কেউ নেই। এল ক্লাসিকোতে মোট ২৬টি গোল আছে বার্সা মহারাজের। নিকটতম, রিয়ালের সাবেক দুই খেলোয়াড়- আলফ্রোডো ডি স্টিফানো ও ক্রিশ্চিয়ানো রোনালদো। দুজনেরই ক্লাসিকো গোলের সংখ্যা ১৮টি করে।
আগামী রোববার আরও এক এল ক্লাসিকোতে নামবে মেসিবিহীন বার্সেলোনা। শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে হাতে গুরুতর চোট পাওয়ায় তিন সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে পড়তে হয়েছে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে। তাই এবারের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের। ঘরের মাঠে নিজেদের সবচেয়ে বড় তারকাকে ছাড়া কী করবে আর্নেস্টো ভালভার্দের শিষ্যরা সেটাই দেখার।

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই