নতুন প্রেমে মজেছেন এমা ওয়াটসন

ব্যক্তিজীবনের নানা ঘটনায় এর আগেও আলোচিত হয়েছেন এমা ওয়াটসন। বৃটিশ এই অভিনেত্রী তার অভিনয় নৈপুণ্যে মুগ্ধ করেছেন কোটি ভক্তকে। আবার একাধিক প্রেমের সম্পর্ক নিয়েও আলোচিত হয়েছেন তিনি।বৃটিশ অভিনেতা কর্ড ওভারস্ট্রিটের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন এমা। সেই খবর প্রকাশ হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। কর্ডের সঙ্গে সম্পর্ক এখন অতীত। এবার নতুন প্রেমে মজেছেন ২৮ বছর বয়সী এই তারকা। সম্প্রতি মেক্সিকোতে নতুন একজনের সঙ্গে বেশ অন্তরঙ্গভাবে রেস্টুরেন্টে দেখা যায়।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, এমার সঙ্গে থাকা মানুষটির নাম ব্র্যানডন ওয়ালেস। তিনি পেশায় একজন ব্যবসায়ী। ওয়ালেস-এমা মেক্সিকোর রেস্টুরেন্টে একসঙ্গে দুপুরের খাবার খেতে যায়। সেখানে ওয়ালেসের হাত ধরে বসেছিলেন এমা, যা উপস্থিত অনেকের নজরে আসে। কেউ কেউ গোপনে তাদের ছবিও তুলেন।এমার নতুন প্রেমিক ওয়ালেস নিউইয়র্ক সিটিতে প্রযুক্তি প্রতিষ্ঠান ফিথ ওয়ালের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার। এছাড়া তিনি লাতিন আমেরিকার সবচেয়ে বড় রাইড শেয়ারিং সার্ভিস ক্যাবিফাইয়েরও সহপ্রতিষ্ঠাতা।ema 2তবে এমার সঙ্গে তার সম্পর্ক নিয়ে এখনও মুখ খুলেননি ওয়ালেস। বিষয়টি নিয়ে এমাও চুপ রয়েছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় এমার নতুন প্রেমের খবর বেশ আলোচনা তৈরি করেছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার