ইরানে একসঙ্গে দুই মন্ত্রীর পদত্যাগ

ইরানের দুজন মন্ত্রী একসঙ্গে শনিবার পদত্যাগ করেছেন। এদিন দেশটির সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী আব্বাস আখুন্দি এবং খনিজ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ শারিয়াতমাদারি পদত্যাগ করেছেন। পরে তারা দুজন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে পদত্যাগপত্র জমা দিলে তিনি তা গ্রহণ করেন। খবর পার্সটুডের।

এই দুই মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে গত কয়েক বছর ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রুহানি।

প্রেসিডেন্ট রুহানি একইসঙ্গে সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মোহাম্মাদ ইসলামিকে এবং খনিজ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে রেজা রাহমানিকে নিয়োগ দিয়েছেন। ভারপ্রাপ্ত মন্ত্রীদেরকে এখন আগামী তিন মাসের মধ্যে ইরানের সংসদ- মজলিসে শুরায়ে ইসলামির আস্থাভোটে জয়ী হতে হবে।

আব্বাস আখুন্দি শনিবার সকালে তার পদত্যাগপত্র জমা দিয়ে সাংবাদিকদের জানান, নগর উন্নয়নের বিষয়ে মতপার্থক্যের জের ধরে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। আখুন্দি চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুইবার সংসদে আস্থাভোটে জয়ী হন।

২০১৬ সালের নভেম্বর মাসে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় সেমনান প্রদেশে এক ট্রেন দুর্ঘটনায় ৪৫ যাত্রী নিহত হন। এছাড়া ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ শহরের কাছে এক বিমান দুর্ঘটনায় ৬৬ আরোহীর সবাই নিহত হন। এসব বিষয়ে তার পদত্যাগের দাবি জানাচ্ছিলেন সমালোচকরা।

আরও পড়ুন :

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার