সেভিয়ার জালে বার্সেলোনার ৪ গোল

ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা।
রোববার ন্যু ক্যাম্পে ৪-২ গোলে সেভিয়াকে হারিয়ে লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করলো বর্তমান চ্যাম্পিয়নরা। তিন ড্র ও এক হারের পর চতুর্থ ম্যাচে সাফল্য পেলো তারা।
ঘরের মাঠে ১ মিনিট যেতে না যেতেই সেভিয়ার জালে বল জড়ায় বার্সা। ফিলিপে কুতিনহো ডি বক্সের সামনে থেকে লিওনেল মেসির বাড়িয়ে দেয়া বল ডান পায়ের শটে জালে জড়ান।
১২ মিনিটের মাথায় লুই সুয়ারেসের লম্বা পাস ডান প্রান্ত থেকে বাঁ পায়ের বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করে নেন লিওনেল মেসি। ১৭ মিনিটের মাথায় ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন মেসি। তার জায়গায় মাঠে নামেন উসমান দেম্বেলে। এরপর অবশ্য প্রথমার্ধে আর গোল হয়নি।
বিরতির পর ৬৩ মিনিটে পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন লুইস সুয়ারেজ। বল বিপদমুক্ত করতে গিয়ে সুয়ারেসকে ফাউল করেছিলেন সেভিলার গোলরক্ষক ভাকলিক।
৭৯ মিনিটে বার্সার ক্লিমেন্ট লেংলেট আত্মঘাতী গোল করে ব্যবধান কমান। ৮৮ মিনিটে ইভান রাকেটিচ গোল করলে ব্যবধান হয় ৪-১। আর ম্যাচের যোগ করা সময়ে সেভিয়ার লুইস মুরিয়েল আরও একটি গোল শোধ দেন।
এই জয়ের ফলে ৯ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে সেভিয়া রয়েছে তৃতীয় স্থানে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।