ঝিনাইদহে প্রতিমা বিসর্জন শেষে মদ পানে ৩ যুবকের মৃত্যু

ঝিনাইদহে শারদীয় দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনের পর অতিরিক্ত মদ পান করে তিন যুবক মারা গেছেন। যশোর ও কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া আরও দুইজন গুরুতর অসুস্থ হয়ে কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহের কালীগঞ্জের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার কলেজ পাড়ার অখিল দাসের ছেলে মুন্না দাস (৩৫), ভাটপাড়া গ্রামের বিমল মিত্রের ছেলে শুভঙ্কর ওরফে টিটো কর্মকার (৪৫), বলিদা পাড়া গ্রামের কুমার বিমল বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাস (৩৫)।
অপর দিকে নিশ্চিন্তপুর গ্রামের নিমাই দাসের ছেলে তপন দাস (৩৮) ও একই গ্রামের অঘরচন্দ্র ছেলে নির্মল চন্দ্র গুরুতর অসুস্থ অবস্থায় কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মুন্না দাসের ভাই অন্তর দাস জানান, দুর্গাপূজার উৎসবে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়ে মুন্না। তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। গেল রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুন্না।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী বলেন, প্রত্যেক পূজা মন্ডপ কমিটির সাথে মিটিং করে মদ সেবন না করার জন্য বলা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে টহল জোরদার করা হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার