তারা জঘন্য অপরাধীদের পক্ষ নিয়েছে: ইনু

বিএনপি নেতা মওদুদ ও ড. কামাল হোসেনদের মুখে গণতন্ত্র ও নির্বাচনের কথা শোভা পায় না। কারণ তারা জঘন্য অপরাধীদের পক্ষ নিয়েছেন। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজে মাঠে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, অপরাধীদের বের করার চক্রান্ত, অস্বাভাবিক সরকার তৈরির চক্রান্ত, নির্বাচন বানচালের চক্রান্ত বাদ দিয়ে নির্বাচনের মাঠে আসুন। নির্বাচনে মন্ত্রীরা জিতবেন নাকি মওদুদ সাহেবরা জিতবেন সেটা নির্বাচনের মাঠেই প্রমাণ হবে।
ইনু বলেন, কোনো দিন কোনো রাজনীতিবিদ এসব জঘন্য অপরাধীদের পক্ষ নিতে সাহস করেননি। এমনকি বিএনপি নেতারাও খালেদা জিয়ার যখন সাজা হয়েছে, তারা সাজা মাথা পেতে নিয়েছেন এবং আদালতে আপিলও করেছেন।
তিনি বলেন, সেই খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবি বিএনপিও করেনি কিন্তু কামাল সাহেবরা করলেন। সুতরাং জঘন্য অপরাধী এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়ার মুক্তির যদি ১ নম্বর শর্ত হয়, বাংলাদেশে সেই শর্ত পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়।
এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফসহ দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার