চাঁদা না দেয়ায় হামলা, মুক্তিযোদ্ধা ও ছাত্রলীগ নেতাসহ আহত ৭

স্টাফ রিপোর্টার: চাঁদা না দেয়ায় রাজধানীর আজমপুর উত্তরা ৬নং সেক্টর বিডিআর কাঁচা বাজার ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আলী রাজ সহ ৭জন আহত হয়েছেন। এঘটনায় ক্ষোভে ফুসছে সাধারন ব্যবসায়ীরা। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বেলা সাড়ে ১১টায় আজমপুর সড়কে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তব্যকালে বিডিআর কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শাওন সরকার বলেন, গত ১২ অক্টোবর দুপুরে চাঁদাবাজ আনোয়ার, খালেক সরকার, ইলিয়াস, কসাই আকতার, আলী মাষ্টার সহ বিএনপি-জামায়াতের ১৫/২০জন ভাড়াটে সন্ত্রাসীরা বাজার ব্যবসায়ীদের ওপর হামলা করে। এতে আহত হন মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ও ছাত্রলীগ নেতা আলীরাজ সহ ৭জন। ব্যবসায়ী নেতা শাওন সরকার বলেন, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বিডিআর কাঁচা বাজার ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। চাঁদা না দিয়ে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছে। মানববন্ধন থেকে বক্তব্যকালে ব্যবসায়ীরা অভিযোগ করেন, হামলা করেও উল্টো ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার হুমকি দিচ্ছে। সন্ত্রাসীরা নিজেদের অফিস নিজেরাই ভাংচুর করে মিথ্যা মামলা দায়েরের পায়তারা করছে। চাঁদাবাজ চক্রটির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা।

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই