মায়ের পাশেই আইয়ুব বাচ্চুর শেষ ঠিকানা

কিংবদন্তী ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু মায়ের কবরের পাশেই চট্টগ্রাম নগরীর বাইশ মহল্লা কবরস্থানে শায়িত হবেন । এ বিষয়ে বাচ্চুর ভগ্নিপতি ওমর উদ্দিন আনসারী আরটিভি অনলাইনকে জানিয়েছেন , শনিবার সকালে মরদেহ চট্টগ্রামে আনা হবে। এরপর বাচ্চুর নানাবাড়ি মাদারবাড়িতে নিয়ে যাওয়া হবে ।
পরে বাদ আসর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে একটি জানাজা হবে। তারপর মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। ১৩ বছর ধরে বাইশ মহল্লা কবরস্থানে বাচ্চুর মায়ের কবরটি দেখভাল করেন জাফর আহমদ।
তিনি বলেন, বাচ্চু ভাই যতবারই চট্টগ্রামে আসতেন, মায়ের কবর জিয়ারত করতেন। তারপর আমার সাথে কিছুক্ষণ কথা বলে চলে যেতেন।
জাফর আরও বলেন, তার মায়ের কবরের বামপাশে জায়গাটি নির্বাচন করেছে বাচ্চুর মামারা। আগামী শনিবার জানাজা শেষে আইয়ুব বাচ্চুকে এখানেই দাফন করা হবে বলে জেনেছি।
গতকাল বৃহস্পতিবার সকালে সাড়ে ৮টায় হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন আইয়ুব বাচ্চু। সকাল সোয়া ৯টায় তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে ৯টা ৫৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার