ড. কামালের সামর্থ্য আমাদের চেয়ে কেউ ভালো জানে না: বাণিজ্যমন্ত্রী

দুঃসময়ে বিএনপিকে উদ্ধারের দায়িত্ব নিয়েছেন ড. কামাল হোসেন। তবে তার কী সামর্থ্য আছে সেটা আমাদের থেকে কেউ ভালো জানে না। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শুক্রবার সকালে রাজধানীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘শো-কেস কোরিয়া’ শীর্ষক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ড. কামালের সামর্থ্য আমাদের থেকে কেউ ভালো জানে না। যত দফায় দেয়া হোক না কেন, যত কূটনৈতিকদের সঙ্গে বৈঠক হোক না কেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব। এ সরকারের অধীনে নির্বাচন কমিশন ঘোষিত তারিখ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে।
তোফায়েল বলেন, আমাদের সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর ছেড়ে দেয়া আসনে ড. কামাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করে সংসদ সদস্য করা। আমাদের সৌভাগ্য হয়েছিল তাকে মনোনয়ন দেয়ার, কিন্তু ১৯৮৬ ও ১৯৯১ সালে পরাজিত হয়েছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু নীতিবান লোক যারা সব সময় নীতির কথা বলেন, এখন তারা গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছেন। গণতন্ত্র মানে কি ২১ অগাস্টের গ্রেনেড হামলা? ২০১৩ সালের মতো অরাজক পরিস্থিতি সৃষ্টি করা? পেট্রোল বোমা মেরে পুড়িয়ে মানুষ হত্যা করা?
তোফায়েল আহমেদ আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে, এটা তাদের এখতিয়ার। নির্বাচনকালীন সরকারে প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী।
সুতরাং প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ সরকারের অধীনে নির্বাচন কমিশন ঘোষিত তারিখ অনুসারে নির্বাচন হবে। তারা (ঐক্যফ্রন্ট) সাত দফা দাবি দিয়েছে। এগুলো সংবিধান পরিপন্থী দফা। একটা দফাও গ্রহণযোগ্য না। নির্বাচন হবে যথা সময়ে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার