জিম্বাবুয়ের বিপক্ষে সেরা রান সংগ্রাহকের দুইজনই অনুপস্থিত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সব ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষেই জয়ের পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী। এর মধ্যে ওয়ানডেতে তাদের বিপক্ষে সবচেয়ে বেশি জয় পায় টাইগাররা। আর এই জিম্বাবুয়ের বিপক্ষে এবার ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিামের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। তবে জিম্বাুবয়ের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সেরা দুই রান সংগ্রাহক সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই মাঠে নাববে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মোট ৪৫ ওয়ানডে ম্যাচে ৪০.১১ গড়ে সর্বোচ্চ ১৪০৪ রান সংগ্রহ করেছেন সাকিব। তার সর্বোচ্চ ১০৫। অপরদিকে তালিকার দ্বিতীয়তে থাকা তামিম ২০০৭ থেকে ৩৮টি ওয়ানডে খেলে ৩৭.১৩ গড়ে সংগ্রহ করেছেন ১৩৭৪ রান।

যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ১৫৪ রানের। সাকিব এবং তামিমের পর প্রথম পাঁচে থাকা বাকি তিন ব্যাটসম্যান হলেন যথাক্রমে মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফিস এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক ২০০৬ থেকে এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে মোট ওয়ানডে খেলেছেন ৪৩টি এবং ৩৮.৮০ গড়ে সংগ্রহ করেছেন ১২০৩। যেখানে তার সর্বোচ্চ ছিল ১০৭। অপরদিকে জাতীয় দল থেকে ব্রাত্য ওপেনার নাফিস ইকবাল ২০১১ সাল পর্যন্ত খেলেছেন ১৭টি ওয়ানডে এবং তার সংগ্রহ ৫৫.৫০ গড়ে ৭৭৭ রান। আর সেরা ইনিংসটি ১২৩ রানের। পঞ্চমে থাকা সাবেক টাইগার দলপতি বাশার অবসরের আগে জিম্বাবুইয়ানদের বিপক্ষে খেলেছিলেন ২৮টি ওয়ানডে। ৩২.৬৯ গড়ে তার সংগ্রহ ৭৫২ রান। তার সর্বোচ্চ রানের ইনিংসটি ৭৮ রানের।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার