২৩ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যের সমাবেশ

আগামী ২৩ অক্টোবর মঙ্গলবার সিলেট বিভাগ সফরের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব। এ ছাড়া ঐক্যফ্রন্টের লিঁয়াজো কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরায় তার নিজ বাসভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এরপর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভাগে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলেও জানান বৈঠকে অংশ নেওয়া নেতারা। তবে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে তা স্পষ্ট করা হয়নি। এসব কর্মসূচি সুষ্ঠভাবে পালন করতে সরকারের সহযোগিতা চান ঐক্যজোটের নেতারা।

আ স ম রব বলেন, আজকে আমাদের জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে লিঁয়াজো কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল আবারো বৈঠক শেষে কমিটির নাম ঘোষণা করা হবে।

তিনি বলেন, আমাদের কর্মসূচিতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে আশা করি কোনো ধরনের বাধা দেওয়া হবে না। আমরা সরকারের নিকট থেকে সেই ধরনের সহযোগিতা চাই।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মঈনুল হোসেন ও তার স্ত্রী, আ স ম আব্দুর রব, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন মন্টু, সুব্রত চৌধুরী, সুলতান মুহম্মদ মনসুর ও আব্দুল মালেক রতন প্রমুখ।

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই