বিতর্কিত ‘হাউজফুল ৪’-এ আলোচিত অক্ষয়ের লুক

সম্প্রতি বেশ কয়েকটি বাজে কারণে বলিউডের হিট কমেডি ড্রামা সিক্যুয়েল ‘হাউজফুল ৪’ সংবাদ শিরোনাম হয়েছে। তার মধ্যে অন্যতম ছবিটির অভিনয়শিল্পী নানা পাটেকার ও পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ। আর এ কারণে প্রায় মুখ থুবড়ে পড়তে বসেছিল প্রজেক্টটি। যাই হোক, নানা এবং সাজিদ এখন এই প্রজেক্টের বাইরে।

তবে, ‘হাউজফুল ৪’-এর একটা দারুণ মজার ব্যাপার কিন্তু নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

আর সেটি হলো অক্ষয় কুমারের একটি ছবি। যে ছবিতে তাঁকে দেখা যাচ্ছে টাক মাথায়, পাকানো গোঁফওয়ালা এক ব্যক্তির চরিত্রে। আর ‘হাউজফুল ৪’-এ তাঁর এ চরিত্র ও ছবি এখন ইন্টারনেটে ভাইরাল।

অক্ষয়ের এই লুকটি আপনাকে ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে রণবীর সিং এর লুককে মনে করিয়ে দেবে।

ছবির কিছু অংশে অক্ষয়কে একজন ঐতিহাসিক যোদ্ধার চরিত্রে দেখা যাবে। আর তার জন্যই অক্ষয়ের এ সাজ বলে জানিয়েছে ছবিটির নির্মাতারা।

বিতর্কিত পরিচালক সাজিদ খানের সরে যাওয়ার পর এখন ছবিটি পরিচালনা করবেন ফরহাদ সামজি। যিনি ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন। তবে, যৌন হেনস্তা বিতর্কের কারণে ছবিটির শুটিং আপাতত বন্ধ রয়েছে।
সূত্র : ডিএনএ

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই