সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা: হাইকোর্টের রায় আজ

আজ বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আবদুল মবিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল বলেন,রায় ঘোষণার জন্য মামলাটি আজকের কার্যতালিকায় এক নম্বর ক্রমিকে রাখা হয়েছে।
এর আগে গত ১১ অক্টোবর সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ইয়ন ও তার বন্ধু রাজুর পক্ষে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, মনসুরুল হক চৌধুরী শুনানি করেন।
গত ৭ আগস্ট থেকে এই মামলার আপিল ও ডেথরেফান্সের শুনানি শুরু হয়। শুনানিতে মামলার পেপারবুক থেকে মামলার এজাহার, অভিযোগপত্র, আসামি ও সাক্ষীদের জবানবন্দি ও নিম্ন আদালতের রায় উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
২০১১ সালের ২৮ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে ভাড়া বাসায় খুন হন দৈনিক জনতার তৎকালীন জ্যেষ্ঠ সহ-সম্পাদক ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাতুন। এ ঘটনায় ২০১২ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এ সাংবাদিক ফরহাদের ভাগনে নাজিমুজ্জামান ইয়ন ও তার বন্ধু রাজু আহমেদকে মৃত্যুদণ্ড দেন। পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার