২০ দলের বৈঠক অনুষ্ঠিত আজ গুলশানে

রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা যায়, আজকের বৈঠকে সদ্য গঠিত জাতীয় ঐক্য ফ্রন্ট নিয়ে জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে বিএনপি। জোট ও জাতীয় ঐক্য ফ্রন্টের সঙ্গে দাবি আদায়ের আন্দোলনে ভূমিকা কী হবে তাও আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসা, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সংসদ ভেঙে দেওয়া এবং সামনের দিনে দাবি আদায়ে সরকারবিরোধী আন্দোলন ও জাতীয় ঐক্য প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে জোট নেতারা বৈঠকে বসেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য আবদুল হালিম, কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, বিজেপির আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের আবদুর রকিব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রেদোয়ান আহমেদ, লেবার পাটির মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যপের গোলাম মোস্তফা, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার তাসনিয়া প্রধান, জমিয়তে ওলামা আল ইসলামের মাওলানা নূর হোসেন কাসেমী, মুফতি ওয়াক্কাস, সাম্যবাদী দলের সাঈদ আহমদ, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের প্রমুখ।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে