আমার চৈতালি দুপুর

আমার চৈতালি দুপুর

লেখিকা- শারমিন

 

ও আমার চৈতালি দুপুর

আমার মনটা বড্ড বেশী এলোমেলো

পথে প্রান্তরে ঘুরি আমি

দিক থেকে দ্বিগলয়ে ছুটে চলি ।

এ নয় আমার শখের ভ্রমণ

খুঁজে ফিরি এক নতুন ঠিকানা

জানিনা ভুল পথের দিশারী কিনা ।

 

নীল রঙা দুঃখ নিয়ে

তোমার তপ্ত রোদে পুড়েছি বহুদিন

তবু এই ঠোঁট চাপা হাসি হাসে

দু’চোখে স্বপ্ন ভাসে ।

হোটেলের সস্তা আহারে আজ ভরেনা রুচি

কতদিন কব্জি ডুবাই না

মায়ের মাখানো ভাতে ,

কতদিন পাইনা প্রিয়জনের

স্নেহ মাখা আলিঙ্গন ।

 

দু’চোখ শান্ত বড়, তবু দিবা –রাত্রি

প্রতীক্ষা লুকিয়ে থাকে নিজেরই ভেতর ।

তাই হয়তো অলস ঘুমগুলো আজ নিরুদ্দেশ

তবুও ঘুরে ফিরে এই জীবনটা যাচ্ছে কেটে বেশ ।

 

 

মাঝে মাঝে আবার মধ্য রাত্রে

আকস্মাৎ জ্যোৎস্না নিয়ে মেতে উঠি

পুরো পৃথিবীটাকে তখন মনে হয় পুস্পকুমারী ।

মনে হয় তখন ছিঁড়ে-ছুঁড়ে ফেলে দেই

আমার একাকীত্বের সমস্ত দর্শন

মনে হয় ফিরে যাই –যেখানে আমার চেনা ভূবন ।

কিন্তু এখন তাতো আর সম্ভব নয়

বহু পথ পাড়ি দেয়ার এখনো যে রয়েছে বাকি

কেননা এই লড়াই যে একান্তই আমার

এই লড়াই যে আমার একান্তই নিজের ।

তাই অসহায় শিশুর মত

হামাগুড়ি দিয়ে উঠে দাড়াই

অসমাপ্ত কাজের মাঝে

আবার অঙ্গুলি বুলাই ।

 

আরো দেখুন

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো

মিরসরাইয়ে জামেয়া তা’লীমুননিছা মহিলা মাদ্রাসায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে জামেয়া তা’লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানার উদ্যোগে

খুলনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস, অরাজকতা ও অগ্নি—সন্ত্রাসের

বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত।

,আমতলী (বরগুনা) প্রতিনিধি।। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে শেষ হলো সনাতন ধর্মালম্বীদের রাস উৎসব। সূর্যের

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খানজাহান আলী থানা বিএনপির অবস্থান কর্মসূচি

ফুলতলা(খুলনা) প্রতিনিধি : সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা ও অগ্নি-সন্ত্রাসের

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে