২০৪৭ সালেও ভারত ভাগ হবে: বিজেপি নেতা

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা গিরিরাজ সিং বলেছেন, ২০৪৭ সালে আবারও ভারত ভাগ হবে। শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বার্তায় এমন মন্তব্য করেন ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী গিরিরাজ।

সাম্প্রতিক মাসগুলোতে ভারতের সংবিধানের ৩৫-এ ধারায় জম্মু-কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেয়া নিয়ে বেশ বিতর্ক চলছে। নিজের টুইটে সেটির দিকেই ইঙ্গিত করতে গিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেন এই কেন্দ্রীয় মন্ত্রী।

গিরিরাজ সিং তার টুইট বার্তায় লিখেন, ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল। একইরকম পরিস্থিতি ২০৪৭ সালেও হবে। গত ৭২ বছরে দেশের জনসংখ্যা ৩৩ কোটি থেকে বেড়ে হয়েছে ১৩৫.৭ কোটি। বিভাজনকারী শক্তির জনসংখ্যা বিস্ফোরণ ভয়াবহ। এখন তো ৩৫-এ ধারা নিয়ে গোলযোগ হচ্ছে। আগামী দিনে এই দেশের নাম ভারত নাও থাকতে পারে।

 

তবে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতার এই মন্তব্যের পর বিরোধীরা তার সমালোচনায় মুখর হয়েছেন।

বিহারের আরজেডি নেতা ভাই বীরেন্দ্র বলেছেন, বিজেপি নেতা-মন্ত্রীরা ভয় ও বিদ্বেষের রাজনীতি করছেন। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে আবারও ক্ষমতায় যাওয়ার তাদের আশা পূরণ হবে না।

আরজেডি বলছে, তার এ ধরনের মন্তব্য করার কোনও অধিকার নেই। মন্ত্রিত্ব থেকে তাকে সরিয়ে দেয়া উচিত।

কংগ্রেস নেতা প্রেমচন্দ্র বলেছেন, টুইট ছাড়া তার কোনও কাজ নেই। তিনি কেবল সামাজিক পরিবেশ নষ্ট করার কাজ করছেন।

এদিকে বিজেপি এমপি আর কে সিং-ও গিরিরাজের মন্তব্যকে ‘ভুল’ বলে উল্লেখ করেছেন। তবে তিনি বলেন, অনুপ্রবেশ ও জনসংখ্যা বৃদ্ধি অবশ্যই বড় সমস্যা। কিন্তু এটিকে ধর্ম বা সম্প্রদায়ের সঙ্গে সংশ্লিষ্ট করে দেখা উচিত নয়।

মূলত ভারতের সংবিধানের ৩৫-এ ধারায় জম্মু-কাশ্মীর রাজ্য বিশেষ মর্যাদা দেয়া নিয়ে যে বিতর্ক চলছে সেটি নিয়ে টিপ্পনী কাটতে গিয়ে গিরিরাজ এমন মন্তব্য করেন। সম্প্রতি এক জাতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জনসংখ্যা ক্রমাগত বেড়ে চলা ভারতের এক বড় সমস্যা। এছাড়া সংসদে এ সংক্রান্ত বিতর্ক চলার সময় গিরিরাজ সিং বলেছিলেন, জনসংখ্যা বাড়ার পেছনে সংখ্যালঘুরাই দায়ী। জনসংখ্যা রোধের জন্য কড়া আইন তৈরি না হলে দেশকে পরবর্তীকালে ভুগতে হবে বলেও মন্তব্য করেন এই মন্ত্রী।

অবশ্য আগেও বিভিন্ন সময়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করে আলোচনায় এসেছেন গিরিরাজ সিং। এর আগে গিরিরাজ সিং বলেন, নরেন্দ্র মোদিকে যারা অপছন্দ করেন, ভারতে তাদের জায়গা নেই। এছাড়া মাওবাদীদের সঙ্গে বিরোধীদের তুলনা করে তিনি বলেন, যেহেতু এনডিএ সরকার উন্নয়নের সমার্থক, তাই এনডিএ বিরোধীরা মাওবাদীদেরই মতো।

আরো দেখুন

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট