৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুরে ৭০ কেজি গাঁজাসহ কামাল মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সদর উপজেলার গাজীরখামার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কামাল সদর উপজেলার গনই মমিনাকান্দা এলাকার আব্দুল মালেকের ছেলে। আজ রোববার দুপুরে কামালকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আজ সকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও এসআই রবিউল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল সদর উপজেলার গাজীরখামার এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায়। ওইসময় ওই এলাকার গ্রামীণ ব্যাংক সংলগ্ন একটি ভাঙারির গোডাউন থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।গ্রেপ্তারকৃত কামাল সিলেট থেকে শেরপুরে এনে ওই গাঁজা মজুদ করছিলেন এবং সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত তিনি। এ ঘটনায় কামালসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার