৩৬০ ডিগ্রি থিয়েটার যে থিয়েটারে দৃশ্যের ভেতরেই থাকছে দর্শক! (ভিডিও)

সিনেমা বা থিয়েটারে আমরা গেলে এতদিন সামনের পর্দায় দৃশ্য দেখতে পেতাম। কিন্তু এবার এমন হল তৈরি হয়েছে যেখানে চারপাশেই রয়েছে পর্দা। আর এ কারণে দর্শক নিজেকে সেই দৃশ্যের ভেতরের অংশ হিসেবেই কল্পনা করতে পারেন।

আধুনিক এ প্রযুক্তিকে বলা হচ্ছে ৩৬০ ডিগ্রি থিয়েটার। ভার্চুয়াল রিয়ালিটিতে বিশেষভাবে তৈরি হেডসেটের ভেতরের ডিসপ্লের মাধ্যমে দর্শককে কল্প-বাস্তব অনুভূতি দেওয়া হয়। তবে ৩৬০ ডিগ্রি থিয়েটার প্রযুক্তি তার থেকে আলাদা। এখানে কোনো হেডসেট বা চশমা ব্যবহার করতে হয় না।

নতুন এ প্রযুক্তিতে দর্শকের চারপাশে নিখুঁত দৃশ্য তৈরি করে দেওয়া হয়। এতে যেন চারপাশের সম্পূর্ণ অংশই দৃশমান হয়ে ওঠে তাদের কাছে।

দক্ষিণ কোরিয়ায় স্পেস ৩৬০ নামে একটি থিয়েটার তৈরি করা হয়েছে এ প্রযুক্তিতে। থিয়েটারটি গুয়াংজুর জাতীয় বিজ্ঞান জাদুঘরের পাশেই অবস্থিত। এখানে ১২ মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে একসঙ্গে ৪৫ জন মানুষ বিভিন্ন দৃশ্য উপভোগ করতে পারে।

এখানে একটি গ্লাস অবজারভেশন ব্রিজ রয়েছে। থিয়েটারের দৃশ্যগুলো ফুটিয়ে তোলার জন্য ১২টি প্রজেক্টর রয়েছে। থিয়েটারটিতে প্রতিটি সেশন ১৫ মিনিটের। এখানে ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এসবের মধ্যে রয়েছে বিগ ব্যাং, জীবনের সূত্রপাত, মানবসভ্যতা ও গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে জলবায়ু পরিবর্তনের মতো বিষয়।

২০১৭ সালের সেপ্টেম্বরে প্রদর্শনীটি উন্মুক্ত করা হয়। আট বছরের বেশি বয়সী যে কোনো ব্যক্তি এখানে ভ্রমণ করতে পারেন। এজন্য খরচ করতে হবে প্রায় ২.৮২ ডলার।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার