৮ হাজার টাকা মজুরি নিয়ে অসন্তোষের কিছু নেই-মুজিবুল হক

সরকার তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে। এ নিয়ে নানা মহলে সমালোচনা থাকলেও তা পাত্তা দিচ্ছেন না শ্রম মন্ত্রণালয়। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলছেন, এই মজুরি নিয়ে অসন্তোষের কোনো ‘সুযোগ’ নেই।
রোববার সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বিএসআরএম-এর লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকদের সমর্থন আমাদের সঙ্গে আছে। তাই কোনও সমস্যা হবে না। আর কোনও ধরনের অসন্তোষ যাতে না হয় সেজন্যই প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী মজুরি ঘোষণা করেছি।
তবে কিছু সংগঠনের ‘উদ্দেশ্য ভালো নয়’ বলে মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আমরা বিষয়নি নিয়ে খুবেই সতর্ক। উদ্দেশ্যমূলকভাবে যদি কিছু করতে চায় তবে তারা কিছু করতে পারবে না।
গত বৃহস্পতিবার গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে সরকার। সর্বনিম্ন ৮ হাজার টাকা রেখে এই মজুরি ঘোষণা করা হয়। যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
বর্তমানে পোশাক শ্রমিকরা ২০১৩ সালে ঘোষিত ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা পেয়ে আসছেন।
এ দফায় তা ১৬ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সংগঠন।
চুন্নু বলেন, সর্বনিম্ন মজুরি ঘোষণার আগে আমি শ্রমিক, শ্রমিক ফেডারেশন, ইউনিয়নের অনেকের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা করা হলে হয়তো সবাই সেটা গ্রহণ করবে।
প্রতিমন্ত্রী বলেন, ভালো কাজ করলে কেউ না কেউ বিরোধী তো থাকেই। এক লাখ টাকা বেতন দিলেও কেউ কেউ বলবেন এতে হয় না, আরও লাগবে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার