২৫ বছর ধরে বৌদ্ধ সন্ন্যাসীদের যৌন নির্যাতন

বৌদ্ধ সন্ন্যাসীদের বিরুদ্ধে এর আগেও বহুবার যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে বিভিন্ন ফাঁকফোকর দিয়ে তারা ঠিকই পার পেয়ে যান। কিন্তু দালাইলামা বলেছেন, প্রায় আড়াই দশক ধরে তিনি বৌদ্ধ গুরুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ সম্পর্কে জানেন। তিব্বতি বৌদ্ধ ধর্মগুরুর এই মন্তব্যের পর বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। খবর আনন্দবাজারের।
দীর্ঘ ইউরোপ সফরের অংশ হিসেবে চার দিনের জন্য নেদারল্যান্ডস গেছেন। সেখানকারই জাতীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
বৌদ্ধ ধর্মগুরু তথা শিক্ষকদের হাতে যৌন অত্যাচার বা ধর্ষণের শিকার হওয়া নির্যাতিতারা আন্দোলনে নেমে তিব্বতি ধর্মগুরুর সঙ্গে দেখা করার দাবি করেন। আন্দোলনকারীদের দাবি অনুযায়ী শুক্রবার তাদের সঙ্গে দেখা করেন দালাইলামা।
যৌন নির্যাতনের প্রসঙ্গে দালাইলামা বলেন, এটা কোনও নতুন বিষয় নয়। আমি আগে থেকেই জানি।
৮৩ বছর বয়সী এই ধর্মগুরু আরও বলেন, ২৫ বছর আগে ধর্মশালায় একটি পাশ্চাত্য বৌদ্ধ সম্মেলন হয়েছিল। সেখানেই একজন তাকে যৌন নির্যাতনের এই সমস্যার কথা জানান।
তিনি বলেন, যৌন নির্যাতনের মতো অপরাধ যারা করে, তারা গৌতম বুদ্ধর আদর্শ ও শিক্ষা মানে না। তারা সমাজের কলঙ্ক। এই ধরনের ঘটনা বন্ধ করতে বৌদ্ধ সন্ন্যাসীদের আরও কঠোরভাবে বিষয়টি দেখা উচিত।
এদিকে ধর্মগুরুর ইউরোপের মুখপাত্র সেতেন স্যামদুপ ছোয়েকাপা বলেন, দালাইলামা বরাবরই বৌদ্ধ সন্ন্যাসীদের যৌন নির্যাতন ও অন্যান্য অনৈতিক কাজকর্মের নিন্দা করে এসেছেন। চলতি বছরের নভেম্বরে আবারও ধর্মশালায় বৌদ্ধ ধর্মগুরুদের সম্মেলন রয়েছে। তখন বিষয়টি নিয়ে আলোচনা হবে।
অন্যদিকে এতদিন পর্যন্ত বৌদ্ধ সন্ন্যাসী ও ধর্মগুরুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলেও তেমন গুরুত্ব দেয়া হয়নি। কিন্তু এবার যেহেতু দালাইলামা এ নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছেন তাই বিচার পাওয়ার আশা করছেন নির্যাতিতারা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার