শ্রীলঙ্কার জিততে চাই ২৬২ রান মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪১ ডিগ্রি তাপমাত্রায় খেলতে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাট হাতে প্রথম ওভারেই ওপেনার লিটন দাসের উইকেট খোয়ায় বাংলাদেশ। ব্যক্তিগত ০ রানে লাসিত মালিঙ্গার বলে স্লিপে কুশল মেন্ডিসের হাতে ধরা পড়েন তিনি। মালিঙ্গার এর পরের বলেই সরাসরি বোল্ড হন সাকিব আল হাসান। পরের ওভারে সুরাঙ্গা লাকমলের বল হাতে লাগায় চোট পেয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। পরে রানের দলের হাল ধরেন মুশফিকুর রহীম ও মোহাম্মদ মিঠুন। দুজনই তুলে নেন অর্ধশত রান।পরে মালিঙ্গার বলে ৬৮ বলে ৬৩ রান করে ফেরেন মিঠুন। তার এই ইনিংসে ছিল ৫টি চার ২টি ছয়ের মার। এর পরের ওভারেই ব্যাক্তিগত ১ রান করে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ। এর পরে অল্প রানের ব্যবধানে ফিরেন মোসাদ্দেক হোসেন ও মেহেদি মিরাজ। পরে মাশরাফি ১১ রান ও রুবেল ২ রান করে আউট হলে। শঙ্কা জাগে মুশফিকের সেঞ্চুরি করা নিয়ে। পরে মোস্তাফিজকে নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। মোস্তাফিজ ১০ রান করে ফিরলে বেন্ডিজ হাতে মাঠে নামেন তামিম। পরে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়েন তামিম ও মুশফিক। নির্ধারিত ওভারের ৩ বল বাকি থাকতে ১৪৪ রানের ইনিংস খেলে আউট হন মুশফিক। আর বাংলাদেশ পায় ২৬১ রানে লড়াকু পুঁজি। ১৫০ বলে ১১ চার ও ৪ ছক্কায় এই ইনিংস খেলেন মুশফিক।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার