নর্থ ক্যারোলাইনায় ঘূর্ণিঝড়ে নিহত ৫

প্রবল শক্তিসম্পন্ন ঘূর্ণিঝড় ফ্লোরেন্স আঘাত হেনেছে ক্যারোলাইনায়। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন। নিহতদের মধ্যে রয়েছেন একজন মা ও তার শিশু সন্তান। নর্থ ক্যারোলাইনার উইলমিংটনে নিজেদের বাড়ির ওপর গাছ পড়ে তাদের। এর নিচে চাপা পড়ে মারা যান তারা। শিশুটির আহত পিতাকে হাসপাতালে নেয়া হয়েছে। ওই রাজ্যের পেন্ডার কাউন্ডির একজন নারী মারা গেছেন হার্ট এটাকে। লেনর কাউন্টিতে নিহত হয়েছেন দু’জন।এর মধ্যে ৭৮ বছর বয়সী একজন মারা গেছেন বিদ্যুতায়িত হয়ে। আরেকজন মারা গেছেন নিজের কুকুরকে খুঁজতে গিয়ে।
ওদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝড়ে ওউপড়ে পড়ছিল গাছ। এ সময় নদীর পানি যেন লাফিয়ে উঠেছে। প্রবল বৃষ্টি হচ্ছে। তবে মূল ভূখন্ডে আঘাত হানার পর এর মাত্রা কমিয়ে ট্রপিক্যাল ঘূর্ণিঝড় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অনেকটা দুর্বল হয়ে এলেও এখনও ব্যাপক ক্ষতি করতে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আবহাওয়াবিদরা বলছেন, এই ঘূর্ণিঝড়ের বিস্তৃতি ৩৫০ মাইল। এটি দুর্বল হয়ে এলেও অগ্রসর হচ্ছে উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনার ওপর দিয়ে। ফলে সেখানে আগামী কয়েকদিন বন্যা পরিস্থিতি দেখা দেবে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার