৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে খালেদার চিকিৎসায়

কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসায় ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।
গণমাধ্যমকে তিনি বলেন, বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) এই বোর্ড গঠন করা হয়েছে। তবে, এ বোর্ডে কারা রয়েছেন সে ব্যাপারে কিছু জানাননি তিনি।
এর আগে খালেদা জিয়ার চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠনের জন্য তারা বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারপর এই বোর্ড গঠন করা হয়েছে।
সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা করতে চলতি মাসের ১৫ কিংবা ১৬ তারিখে কারাগারে যেতে পারে মেডিক্যাল বোর্ড।
এ প্রসঙ্গে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, একটি মেডিক্যাল বোর্ড গঠনের কথা আমরাও শুনেছি। তবে কাকে কাকে নিয়ে এ বোর্ড গঠন করা হয়েছে, তা এখনও জানতে পারিনি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার