ঝিনাইদহের কোটচাঁদপুরে আবারো যুবককে ছুরিকাঘাত

ঝিনাইদহের কোটচাঁদপুরে দুষ্কৃতির ছুরির আঘাতে এক যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে রেলস্টেশন কলনী পাড়ায়।

এর আগে গত রবিবার গভীর রাতে রেলস্টেশনের প্লাটফর্মের ওপর ছিনতাইকারীরা এক যাত্রীকে ছুরিকাহত করে তার মোবাইল ছিনিয়ে নেয়।

কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রেল কলনী পাড়ার সাইফুল ইসলামের আহত ছেলে। সাইফুল ইসলাম সম্রাট (২৭) স্বদেশনিউজ 24কে বলেন, রাত ৮টার দিকে তিনি বাড়ি’র পাশে প্রতিবেশী নজরুল ইসলামের মুরগী’র ফার্মের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় অপরিচিত এক যুবক ফার্মের নিকট দাঁড়িয়ে থাকতে দেখেন।

তিনি আরো বলেন, আমি তার কাছে জানতে চাই, তিনি কাউকে খুঁজছেন কিনা। এ কথা বলতেই ওই ব্যক্তি পকেট থেকে দু’হাতে দু’টি ছুরি বের করে আমারর হাতে ও কোমরের নিচে বসিয়ে দিয়ে পালিয়ে যায়।

জানা গেছে, সম্রাটের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করে। রাতেই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং চিকিৎসাধীন সম্রাটের কাছ থেকে বিস্তারিত শোনে।

এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার ব্রজবল্লভ সাধু স্বদেশনিউজ 24কে বলেন, বৃহস্পতিবার সাড়ে ১২টা পযর্ন্ত ভুক্তভোগীদের কেউ থানায় লিখিত অভিযোগ নিয়ে আসেননি। ঘটনাটি জানার পর অভিযুক্তকে খুঁজে পেতে রাতেই কয়েক জায়গায় অভিযান চালানো হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার