পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গিলানিকে সমন

পাকিস্তানের জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর (এনএবি) একটি আদালত সমন পাঠিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও অন্য কয়েকজন নেতাকে। আগামী ২৬ শে সেপ্টেম্বর তাদেরকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে কর্তৃত্বের অর্থাৎ পদের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। রাওয়ালপিন্ডির এনএবি একটি ফাইল রেফারেন্স দাখিল করেছে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ফারুক আওয়ান, ইউনিভার্সাল সার্ভিসেস ফান্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ আশের সিদ্দিকী, মাইডাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইনাম আকবার, ইউনিভার্সাল সার্ভিসেস ফান্ডের সাবেক সচিব সৈয়দ হাসান শেখ ও প্রো আইটির সাবেক ব্যক্তিগত সহকারী মুহাম্মাদ হানিফের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, তারা অবৈধ উপয়ে মেসার্স মাইডাস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে প্রচারণায় পদের অপব্যবহার করেছেন। এতে জাতীয় অর্থনীতির লোকসান হয়েছে। এ অভিযোগে জবাবদিহিতা আদালতের বিচারক মুহাম্মদ আরশাদ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন এবং ইউসুফ রাজা গিলানি ও অন্যদেরকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন। এনএবি আরো একটি দুর্নীতির রেফারেন্স জমা দিয়েছে।তাতে দেশটির বড় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বড় অংকের অর্থনৈতিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ রয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার