হাতিরঝিলে দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মো. ফাহিম রাফি (১৮)। সবুজবাগের দক্ষিণ বাসাবোয় নিজ বাসায় পরিবারের সঙ্গে থাকতেন ফাহিম। ফাহিম টেলিটক কোম্পানীর মালিক মো. মনিরুজ্জামানের ছেলে ফাহিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও আত্মীয়-স্বজন সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে হাতিরঝিল এলাকায় গাড়ি থেকে নামতে কিংবা ওঠতে গিয়ে পড়ে যান ফাহিম। পরে সেখানে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে খিদমা হাসপাতালে ভর্তি করেন। এরপর তার বাবা মনিরুজ্জামান তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১০টার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, হাতিরঝিলে একটি বাসের ভেতরে পড়ে গিয়ে ঠোঁটের অংশে কেটে যায় ফাহিমের। তাকে প্রথমে আল খিদমাহ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার