পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

৮৫ মিনিট অপেক্ষার পর উল্লাসে ভাসলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। তপু বর্মনের একমাত্র গোলে পাকিস্তানকে ১-০ ব্যবধানে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে হেডে পাকিস্তানের জালে বল পাঠান তপু। জার্সি খুলে বাধভাঙা উদযাপন করে হলুদ কার্ড দেখেন এই অভিজ্ঞ সেন্টারব্যাক। ভুটানের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লিড এনে দিয়েছিলেন তপু।

আর আজ গুরুত্বপূর্ণ ম্যাচে দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি। পুরো ম্যাচে বল পজিশনে আধিপত্য দেখায় জামাল ভূঁইয়ার দল। এই ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হতো পাকিস্তানের।৪-২-৩-১ ফরমেশনে দল সাজান বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে। মিডফিল্ডার আতিকুর রহমানের পরিবর্তে একাদশে সুযোগ পান সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। ‘এ’ গ্রুপে আজ দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৪-০ গোলে বিধ্বস্ত করে নেপাল।

আগামী শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, আর পাকিস্তানকে মোকাবেলা করবে ভুটান। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দারুণ শুরু পায় বাংলাদেশ। আর নেপালের বিপক্ষে ইনজুরি সময়ের গোলে ২-১ ব্যবধানের নাটকীয় জয় পায় পাকিস্তান। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ। ১ জয় ও ১ হারে নেপাল ও পাকিস্তানের সমান ৩ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে নেপাল। তলানিতে দুই ম্যাচেই হার দেখা ভুটান।

বাংলাদেশ একাদশ: শহীদুল আলম সোহেল (গোলরক্ষক); রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, টুটুল হোসেন, ওয়ালি ফয়সাল; মাঝমাঠ: জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, মাসুক মিয়া জনি; আক্রমণভাগ: মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদ, সাদউদ্দিন।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।