৬ আসামির বিরুদ্ধে চার্জশিট

জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ছয় জনকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক কাজী শরিফুল ইসলাম ছয় আসামিকে অভিযুক্ত করে সিএমএম আদালতে এই চার্জশিট দাখিল করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আবদুল বাতেন পিপিএম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, চার্জশিটে জাবালে নূর পরিবহনের ঘাতক বাসের চালক মাসুম বিল্লাহ, তার সহকারী এনায়েত হোসেন, বাসটির মালিক শাহাদাত হোসেন, অপর বাসের চালক জুবায়ের সুমন, সহকারী আসাদ এবং মালিক জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করা হয়েছে। তবে অপর দুই আসামি রিপন হোসেন ও সোহাগ আলী অব্যাহতি চেয়েছেন।
আসমিদের মধ্যে মাসুম বিল্লাহ, এনায়েত হোসেন, শাহাদত হোসেন ও জোবায়ের সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।
আবদুল বাতেন বলেন, বিমানবন্দর সড়কে জাবালে নূর বাসের চাপায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় মামলা হয়েছিল। মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করেছে। ওই দুই গাড়ির চালক নিজেদের মধ্যে আগে যাবার অসুস্থ প্রতিযোগিতা করছিলেন।
তিনি আরও বলেন, জাবালে নূর বাসের মাসুম বিল্লাহ, শাহাদত হোসেন ও জোবায়ের সুমন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গেলো ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম নিহত হন। এ ঘটনায় নিহত শিক্ষার্থী মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।
বাসচাপায় দুইজন নিহত হওয়ার প্রতিবাদে ৯ দফা দাবি আদায়ে রা

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার