যশোরের শার্শা উপজেলার আমড়াখালী ও বেনাপোল সীমান্তে স্বর্ণ ও ডলারসহ আটক ৩

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী ও বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বার ও ৮৯ হাজার আটশ’ ইউএস ডলারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটক সোনা ও ডলারের মূল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
বৃহস্পতিবার সকালে পৃথক দুটি অভিযানে বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ডলার ও শালকোনা গাতিপাড়া থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
আটকরা হলেন নড়াইলের নড়াগাতি গ্রামের আমির হোসেনের ছেলে ডলার পাচারকারী আব্দুর রহমান ও একই গ্রামের কাউছারের ছেলে মাসুদ মোল্লা। এছাড়া আটক স্বর্ণ পাচারকারী হলেন হাছান আলী।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক স্বদেশ নিউজ 24 অনলাইনকে জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার দুটি চালান পাচার হচ্ছে। পরে বিজিবি অভিযান চালিয়ে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ৮৯ হাজার আটশ’ ডলারসহ দুইজন ও শালকোনা গাতিপাড়া থেকে ১০টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতদেরকে বৈদেশিক মুদ্রা পাচার আইনে ও স্বর্ণ পাচার মামলা দিয়ে পরবর্তীতে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।