পদ্মায় ভাঙনের হুমকিতে রাজবাড়ীর অবকাশ কেন্দ্র ‘বন্ধন’

হঠাৎ পদ্মা নদীর ভাঙনে রাজবাড়ী শহরের উপকণ্ঠে গোদার বাজার যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন নির্মিত অবকাশ কেন্দ্র ‘বন্ধন’ হুমকির মুখে পড়েছে।
এদিকে গোদার বাজার এলাকায় শহর রক্ষা বেড়িবাঁধের ৬০মিটার অংশের ব্লক পদ্মা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত নদীতে বিলীন হয়ে যায় বাঁধের ওই অংশটি।
ভাঙতে শুরু করেছে নদী তীরবর্তী বিনোদন কেন্দ্রটিও। এ নিয়ে গত সাতদিনে নদীগর্ভে বিলীন হলো শহর রক্ষা বাঁধের একশ ১০ মিটার অংশ।
২০০৯ সালে নির্মিত বাঁধটি হঠাৎ ভেঙে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী এলাকাবাসী। হুমকির মধ্যে রয়েছে বহু স্থাপনা।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে অবকাশ কেন্দ্র ‘বন্ধন’ সংলগ্ন স্থানে তীব্র ভাঙনের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে নদী তীর রক্ষা বাঁধের ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
দ্রুত সময়ের মধ্যে ওই ভাঙন প্রতিরোধ করা না হলে অবকাশ কেন্দ্র ‘বন্ধন’সহ আশপাশের এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
গোদার বাজার এলাকায় ঘুরতে আসা রাহুল দাস আরটিভি অনলাইনকে বলেন, নদী ভাঙনের তীব্রতা ভয়াবহ। এভাবে ভাঙতে থাকলে ২-৩ দিনের মধ্যেই বিলীন হয়ে যাবে নদী তীরবর্তী এই বিনোদন কেন্দ্রটি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশকৃষ্ণ সরকার আরটিভি অনলাইনকে বলেন, গতকাল মঙ্গলবার নদী ভাঙনের তীব্রতা ছিল ভয়াবহ। ব্লক দিয়ে নির্মিত অংশের প্রায় ৬০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা আগামীকাল ভাঙন এলাকা পরিদর্শন করবেন।
এ বিষয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী স্বদেশ নিউজ 24 অনলাইনকে বলেন- আমি ও জেলা প্রশাসক আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যাব। পরিদর্শনের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এর আগে গত ২৬ আগস্ট গোদার বাজারের মোস্তফার ইটভাটা সংলগ্ন এলাকায় নদী তীর রক্ষা বাঁধের ৫০ গজ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশকৃষ্ণ সরকার আরটিভি অনলাইনকে জানান, মোস্তফার ভাটা এলাকার ভাঙন প্রতিরোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করা হয়েছে। তবে বিকেল থেকে অবকাশ কেন্দ্র ‘বন্ধন’ সংলগ্ন এলাকায় ধস দেখা দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। নদীতে তীব্র স্রোত ও হঠাৎ পানি বৃদ্ধির কারণে এই ধসের ঘটনা ঘটেছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার