ওয়াইফাই সিগন্যাল শক্তিশালী করার ছয়টি উপায়

বাসা-বাড়ির ওয়াইফাই সিগন্যাল দুর্বল হয়েছে। বাড়িয়ে নিতে চান এর গতি? আপনার জন্য রইলো ছয়টি উপায়।

১. ওয়াইফাই রাউটারে একাধিক অ্যান্টেনা থাকলে সবকটি উপরের দিকে তুলে রাখার প্রয়োজন নেই। একটি অ্যান্টেনা উপরের দিকে তাক করে রেখে বাকি অ্যান্টেনাগুলি অন্যদিকে ঘুরিয়ে রাখুন। এতে ঘরের সব দিকে সমান সিগনাল পৌঁছাবে।

২. ওয়াইফাই সিগনাল একটি রেডিও ওয়েভ। তাই আপনার স্মার্টফোন বা ল্যাপটপের সঙ্গে ওয়াইফাই রাউটারের দুরত্বের সঙ্গে এর মাঝে কটি দেয়াল রয়েছে তার উপরে সিগনালের শক্তি নির্ভর করে। রাউটার ও আপনার ডিভাইসের মধ্যে একাধিক দেওয়াল বা ধাতব পদার্থ থাকলে ওয়াইফাই সিগনালের শক্তি অনেকটাই কমে যাবে। আর স্লো হয়ে যাবে আপনার ইন্টারনেট।

৩. বাড়িতে আমরা যে রাউটারগুলি ব্যবহার করি তা সবসময় নিচের দিকে সিগনাল পাঠায়। ফলে রাউটার যত উপরে রাখবেন সারা বাড়িতে তত ভালো সিগনাল পৌঁছে যাবে। দোতলা বা তিনতলা বাড়ি হলে বাড়ির উপরের তলার ওয়াইফাই রাউটার রাখার চেষ্টা করুন।

৪. ধুলো, বালি থেকে রক্ষা করতে রাউটার আলমারি বা কোন বাক্সের মধ্যে ধুকিয়ে রাখবেন না। এতে ওয়াইফাই এর শক্তি কমে যাবে। রাউটার সবসময় খোলা জায়গায় রাখুন। এতে সারা বাড়িতে ওয়াইফাই সিগনাল আরও শক্তিশালী হবে।

৫. বাড়ির এক কোণায় রাউটার রাখবেন না। বাড়িতে মাঝামাঝি এক জায়গায় ওয়াইফাই রাউটার রাখার চেষ্টা করুন। এতে বাড়ির সর্বত্র সমানভাবে সিগনাল ছড়িয়ে পড়বে।

৬. রাউটার কম্পিউটারের পাশে রাখার কোন প্রয়োজন নেই। রাউটারের পাশে রেফ্রিজারেটার টিভির মতো ইলেকট্রনিক অ্যাপলায়েন্স রাখবেন না। এই যন্ত্রগুলি থেকে নির্গত তরঙ্গ ওয়াইফাই সিগনালের শক্তি কমিয়ে দেয়।

আরো দেখুন

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের

নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক

আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা