পাকিস্তানকে অর্থ সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র সেনাবাহিনী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ পাকিস্তান ধোঁকা দিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ সহায়তা নিচ্ছে

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, তারা পাকিস্তানের জন্য বরাদ্দ ৩০ কোটি ডলার অর্থ সহায়তা বাতিল করবে। ইসলামাবাদ জঙ্গি গ্রুপগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। খবর বিবিসির।

পেন্টাগনের মুখপাত্র লে. কর্নেল কোনে ফকনার বলেছেন, মার্কিন সেনাবাহিনী অন্য ‘জরুরি অগ্রাধিকার’ বিষয়ে ওই অর্থ খরচ করবে।

শনিবার এক বিবৃতিতে কর্নেল ফকনার বলেন, নির্বিচারে সব জঙ্গি গ্রুপকে টার্গেট করতে পাকিস্তানের ওপর আমাদের চাপ অব্যাহত থাকবে। ওই বিবৃতিতে তিনি আরও বলেন, অর্থ সহায়তার ৩০ কোটি ডলার অন্যখাতে ব্যয় করা হবে।

তবে মার্কিন সেনাবাহিনীর এই পদক্ষেপ কংগ্রেসে অনুমোদন পেতে হবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সরকার ঘোষণা দেয় যে, তারা পাকিস্তানের নিরাপত্তা খাতে দেয়া প্রায় সব অর্থ সহায়তা বাতিল করবে। শনিবার মার্কিন সেনাবাহিনীর এই পদক্ষেপ ওই ঘোষণারই অংশ।

ওইসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন যে, পাকিস্তান ধোঁকা দিয়ে যুক্তরাষ্ট্রের কাছ কোটি কোটি ডলার গ্রহণ করছে।

এদিকে পাকিস্তানের মাটিতে হাক্কানি নেটওয়ার্ক এবং আফগান তালেবানের কার্যক্রম বন্ধে ব্যর্থতার জন্য ইসলামাবাদের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

আগামী ৫ সেপ্টেম্বর পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র। তবে তার সফরের কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থ সহায়তা বাতিলের ঘোষণা এলো।

অন্যদিকে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) ‘অবিশ্বাস্যভাবে ত্রুটিপূর্ণ’উল্লেখ করে শুক্রবার তাদের অর্থ সহায়তা দেয়া বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন :

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।